প্রার্থী সমর্থনে কঠোর বিএনপি নেতারা

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫

স্থানীয় সরকার নির্বাচনে এবার কোনো দলীয় প্রতীক থাকবে না। এর পরও দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।

অর্থাৎ দলীয় প্রতীকে নির্বাচন না হলেও রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে তাদের দলের সমর্থকদের মধ্য থেকেই যেন মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বার পদে জিততে পারেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি এরই মধ্যে তাদের দলীয় প্রার্থী নির্ধারণ করেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপি ও জামায়াতে ইসলামী তাদের প্রার্থী কারা হচ্ছেন, তা জানিয়ে দিয়েছে। অন্যদিকে এই দুই সিটি করপোরেশনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী কারা হবেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

বলা হচ্ছে, ঢাকার দুই সিটিতে বিএনপি সমর্থিত প্রার্থী কারা হবেন তা দলের হাই কমান্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ ক্ষেত্রে দলটি কী ধরনের কৌশল অবলম্বন করে প্রার্থী ঠিক করবে, তা এখনো চূড়ান্ত নয়। আর ওয়ার্ড পর্যায়ে দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী কারা হবেন তা বিএনপির উত্তর ও দক্ষিণের জ্যেষ্ঠ নেতারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে সুপারিশ করবেন। তবে গুঞ্জন রয়েছে, এ দুই সিটির প্রশাসকরাই মেয়র প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন পেতে পারেন।

ঢাকা মহানগর উত্তর শাখার বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ সময় পর তাঁদের দল ক্ষমতায় এসেছে। একটি ওয়ার্ডে একাধিক নেতা আছেন, যাঁরা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচন করতে চান। কিন্তু দল থেকে সমর্থন দেওয়া হবে একজনকে। ওই একজনের বাইরে কেউ নির্বাচন করতে চাইলে দল তাঁর বিষয়ে কঠোর অবস্থান নেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও