সাধারণ মানুষও কিনতে পারবেন টিসিবির ‘ঐচ্ছিক পণ্য’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

টিসিবির নতুন নির্দেশিকায় আগের মতো ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে পাবেন ভোজ্যতেল, চিনি ও ডাল। রমজানে বাড়তি মিলবে খেজুর ও ছোলা। তবে এর বাইরেও সুগন্ধি সাবান, গুঁড়ো সাবান, লন্ড্রি সাবান, লবণ, চা, আটা ও মসলা থাকবে ‘ঐচ্ছিক পণ্য’ হিসেবে। অর্থাৎ কার্ডধারী ছাড়াও যে কেউ এসব পণ্য কিনতে পারবেন।


পাশাপাশি জরুরি প্রয়োজনে অনুমতি সাপেক্ষে পেঁয়াজ ও আলুসহ যে কোনো ধরনের পণ্য বিক্রি করতে পারবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।


এমন সব সুবিধা দিয়ে টিসিবির নতুন নির্দেশিকা তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যা শিগগির জারি হবে বলে জানা গেছে। এ নির্দেশিকা জারি হলে আগে জারি করা সব পরিপত্র বাতিল হয়ে যাবে। অর্থাৎ এ নির্দেশিকা মোতাবেক পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ নির্দেশিকায় টিসিবির পণ্য বিক্রয় পরিকল্পনার পাশাপাশি উপকারভোগী নির্বাচনসহ ডিলারদের মনিটরিং ও বণ্টন প্রক্রিয়ার কড়াকড়ি এনেছে সরকার।


এ বিষয়ে বাণিজ্যসচিব আতাউর রহমান খান জাগো নিউজকে বলেন, আমরা চাই টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম আরও জনবান্ধব ও স্বচ্ছতার মধ্যে আসুক। যে কারণে নির্দেশিকা তৈরি করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও