অবশেষে এফ-৩৫ কেনার অনুমোদন পেতে যাচ্ছে সৌদি আরব

ডেইলি স্টার সৌদি আরব প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬

যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির জন্য ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন দিয়েছে।


আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ বিষয়টি জানা গেছে।


বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এটি সৌদি আরবের সর্বশেষ বড় অস্ত্র কেনার চুক্তি।


দীর্ঘদিন ধরেই এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ। তবে তাদের এই প্রয়াসে বরাবরই বাধা দিয়ে এসেছে ইসরায়েল। বিভিন্ন সময়ে ইসরায়েলি কর্মকর্তারা রিয়াদের কাছে এফ-৩৫ বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও