নতুন পোশাক কিনেই পরে ফেলেন, হতে পারে সমস্যা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৭
নতুন পোশাক কেনার আনন্দই আলাদা। পছন্দের পোশাকটি হাতে পাওয়ার পর অনেকেই অপেক্ষা করতে চান না। অনলাইন থেকে অর্ডার করা হোক কিংবা শপিং মল, শোরুম বা পছন্দের দোকান থেকে কেনার পর পোশাকটি বাড়িতে এনেই পরে ফেলেন অনেকে। কিন্তু নতুন পোশাক সরাসরি শরীরে পরার আগে একটু সতর্ক হওয়া জরুরি।
কারণ পোশাক তৈরির সময় বিভিন্ন ধরনের রং, ফিনিশিং এজেন্ট ও অন্যান্য রাসায়নিক ব্যবহার করা হতে পারে। এসব উপাদান কিছু মানুষের ত্বকে জ্বালা, চুলকানি বা অ্যালার্জির মতো সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল বা আগে থেকেই ডার্মাটাইটিসের প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- অ্যালার্জি