স্কুলে অসুস্থ হচ্ছে শিশুরা, দায় খাবারের নাকি অব্যবস্থাপনার?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৬

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা যেন থামছেই না। স্কুলে গিয়ে হঠাৎ বমি, পেটে ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। অভিভাবকদের অভিযোগ, স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পরই অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। অভিভাবকদের অভিযোগ, খাবার সংরক্ষণ ও বিতরণে গাফিলতি এবং দীর্ঘসময় সংরক্ষণ করা খাবার পরিবেশনের কারণেও এমনটি হতে পারে।


সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে বমি ও পেট ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও