You have reached your daily news limit

Please log in to continue


উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প, হুতিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের গোপন বৈঠকে কী আলোচনা হলো

ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপগুলো কী হবে, তা নিয়ে আলোচনার জন্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে ওমানে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প।

এদিকে গত সপ্তাহান্তে ওমানে হুতিদের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয়েছে বলে জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র। তবে এ বৈঠক সম্পর্কে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তিনটি সূত্র জানায়, ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওমান সরকার বৈঠকটি আয়োজনে সহায়তা করেছে বলে জানায় দুটি সূত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন