সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

সীমান্তবর্তী এলাকার কাঁটাতারের ফাঁক দিয়ে গরু, চোরাই পণ্য আর মানুষকে ঘিরে অনেক গল্প যাওয়া-আসা করে। কিছু গল্প বাতাসে মিলিয়ে যায়, কিছু মাটিতে চাপা পড়ে, আবার কিছু ফিরে আসে। যারা সীমান্তের কাঁটাতার ফাঁকি দিয়ে এই কাজ করে, তাদের বলা হয় ‘ডাঙগোয়াল’। সেই ডাঙগোয়ালদের নিয়ে নাটক লিখেছেন লালমনিরহাটের স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীদুজ্জামান লাবলু। সেই নাটক তৈরির গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ডাঙগোয়াল’। বানিয়েছেন জ্যোতির্ময় রায়।


ডাঙগোয়াল স্বল্পদৈর্ঘ্যটি শাহীদুজ্জামান লাবলুর নাটক অবলম্বনে নয়, তৈরি হয়েছে তাঁর জীবনের সত্য ঘটনা অবলম্বনে। তিনি যখন ভাবলেন সীমান্তের নানা ঘটনা, যা মানুষের অগোচরে থেকে যায়, তা তুলে আনবেন নাটকে। কিন্তু কতটুকু সত্য তিনি তুলে আনতে পারবেন, সমাজ ও সমাজের মানুষ তা কীভাবে নেবে, এসব ভেবে দ্বিধায় পড়ে যান। একজন লেখকের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও