স্যুভেনির হিসেবে যা কিনতে পারেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১
কারও বাড়িতে বেড়াতে গিয়ে ফ্রিজ দেখলে বোঝা যায় যে বাড়ির সদস্যরা কোথায় কোথায় ঘুরতে গেছেন। বেড়াতে গেলে মানুষ স্মারক হিসেবে ফ্রিজ ম্যাগনেটই বেশি কেনে। এগুলো ছোট, সুন্দর ও কাজে লাগে। আবার ভ্রমণের স্মৃতি হিসেবেও থাকে। সব সময় ম্যাগনেট কিনবেন কেন? স্যুভেনির হিসেবে বেছে নিতে পারেন আরও কয়েকটি দারুণ জিনিস।
কয়েন ও পোস্টকার্ড
আন্তর্জাতিক ভ্রমণে গেলে সে দেশের মুদ্রা ও পোস্টকার্ড সংগ্রহ করতে পারেন। এগুলো ঘর সাজাতে নানাভাবে ব্যবহার করা যায়। বিভিন্ন দেশের কয়েন জমানোর জন্য আলাদা কাচের জার কিনতে পারেন। ভ্রমণের স্মৃতির পাশাপাশি অবসরও ভালো কাটবে এসব দেখে।
চা, কফি ও বিশেষ মসলা
যদি এমন কোনো জায়গায় বেড়াতে যান, যেখানে চা, কফি কিংবা মসলার বাগান রয়েছে; তাহলে সেখান থেকে এগুলো কিনুন। স্থানীয় স্ন্যাকসও কেনা যায় চাইলে।
- ট্যাগ:
- লাইফ
- সংগ্রহশালা