ইউরোপে পোশাক রপ্তানি বেশি কমেছে বাংলাদেশের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯
যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের বাজারেও পোশাক রপ্তানি কমছে বাংলাদেশের; বেড়েছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী— চীন ও ভিয়েতনামের।
চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ১ হাজার ৩৭ কোটি ২৮ লাখ ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা।
এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬৫ শতাংশ কম।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পোশাক রফতানি