২ লাখ ৪ হাজার কোটি টাকায় হবে দুই পাতাল মেট্রোরেল

www.bonikbarta.com প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

প্রকল্পের নথি অনুযায়ী, এ রুটে স্টেশন থাকবে ১৫টি। এর মধ্যে ১১টি ভূগর্ভস্থ ও চারটি এলিভেটেড। গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত অংশ হবে ভূগর্ভস্থ এবং আফতাবনগর থেকে দাসেরকান্দি পর্যন্ত হবে এলিভেটেড।


ঢাকার দুটি পাতাল মেট্রোরেল প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে বিমানবন্দর-কমলাপুর ‘এমআরটি লাইন ১’-এ ব্যয় হবে ১ লাখ ১৪ হাজার ৩৯৫ কোটি টাকা। অন্যদিকে হেমায়েতপুর-ভাটারা ‘‌এমআরটি লাইন ৫, নর্দান রুট’-এর ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি টাকা। এতে প্রকল্প দুটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৪২ কোটি টাকায়। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটির প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। একই সভায় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা ব্যয়ে এমআরটি লাইন ৫, সাউদার্ন রুট নামে নতুন আরেকটি মেট্রোরেল প্রকল্পও অনুমোদন পেয়েছে।


এমআরটি লাইন ১ প্রকল্পটি ২০১৯ সালের অক্টোবরে অনুমোদিত হয়। সে সময় ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। তবে অনুমোদনের সাত বছর পার হতে চললেও এখনো মাঠ পর্যায়ে মূল অবকাঠামোর নির্মাণকাজ শুরু হয়নি। এখন প্রকল্পের মেয়াদ সাত বছর বাড়িয়ে ২০৩৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও