হেয়ার পারফিউম ব্যবহার কতটা নিরাপদ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৩

চুলে সুগন্ধ থাকলে সাজটা যেন আরও পরিপাটি ও মনোরম লাগে। তাই অনেকে গোসলের পর বা বাইরে বের হওয়ার আগে চুলে হালকা করে হেয়ার পারফিউম স্প্রে করেন। কিন্তু হেয়ার পারফিউম সরাসরি চুলে ব্যবহার করা কি আদৌ নিরাপদ? চুলে সুগন্ধ ধরে রাখার এই অভ্যাস দেখতে যতটা আকর্ষণীয়, নিয়মিত ব্যবহারে ততটাই হতে পারে চুলের জন্য ক্ষতির কারণ।


অ্যালকোহলের প্রভাব


বেশির ভাগ হেয়ার পারফিউমে সামান্য পরিমাণে অ্যালকোহল থাকে। সুগন্ধিকে দ্রাবক হিসেবে ধরে রাখতে এবং দ্রুত উবে যেতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে চুলে বারবার অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করলে এর স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ফলে চুল হয়ে উঠতে পারে রুক্ষ ও শুষ্ক। অতিরিক্ত শুষ্কতার কারণে চুলে জট ও ফ্রিজিনেস বেড়ে যায় এবং চুল ভেঙে যেতে পারে।


সুগন্ধি হতে পারে অস্বস্তির কারণ


শুধু অ্যালকোহল নয়, কিছু কিছু হেয়ার পারফিউমে কৃত্রিম সুগন্ধিসহ বিভিন্ন উপাদান থাকে, যেগুলো সংবেদনশীল মাথার ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। যাঁদের মাথার ত্বক সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে চুলকানি বা শুষ্কতার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই চুলে সুগন্ধ চাইলে সরাসরি কেমিক্যালযুক্ত হেয়ার পারফিউম ব্যবহারের পরিবর্তে চুলের জন্য তৈরি কেমিক্যালমুক্ত পণ্য বেছে নিন।


হেয়ার মিস্ট হতে পারে ভালো বিকল্প


চুলে সুগন্ধ রাখার একটি ভালো বিকল্প হতে পারে হেয়ার মিস্ট। এগুলো চুলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। এ ছাড়া এগুলো সাধারণত হালকা ফর্মুলার হওয়ায় চুলে মনোরম গন্ধ যোগ করার পাশাপাশি পরিচর্যার সুবিধা দিতে পারে। তাই চুল সুগন্ধযুক্ত করার জন্য হেয়ার মিস্ট বেছে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও