শাকিব খানের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে এবার যা বললেন নূতন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৭
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অপুর কাজের প্রশংসার পাশাপাশি জীবনের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে নূতন বলেন, অপুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। শাকিব খানের স্ত্রী হিসেবে অপুকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করেন তিনি।
অপুর পাশাপাশি বুবলীর সঙ্গেও তিনি কাজ করেছেন বলে জানান। নূতনের ভাষায়, ‘খান সাহেবের (শাকিব খান) দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’
নূতন মনে করেন, অপু একজন অত্যন্ত ভালো মনের মানুষ ও বড় সুপারস্টার। পেশাদার জীবনে অপু যেমন সফল, তেমনই তার ব্যক্তিজীবনও দর্শকদের আগ্রহের কেন্দ্রে।
- ট্যাগ:
- বিনোদন
- পরামর্শ
- দাম্পত্য জীবন
- নূতন