ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের

যুগান্তর প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৪

মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ট্রফি বিতর্কের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ ইউসুফ।  


গত রোববার ছেলেদের পর মেয়েদের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয় ভারত। গত বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করলেও এসিসি-র প্রধান মহসিন নাকভি পাকিস্তানি হওয়ার কারণে তার কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। দুই দেশের মধ্যে শত্রুতার রেশ যে কাটেনি, তার প্রমাণ পাওয়া গেল মেয়েদের টুর্নামেন্টেও। একই পথে হেঁটেছে হারমানপ্রীত কৌররা।


ফাইনাল শেষ হওয়ার পরও ভারতের খেলোয়াড়রা মাঠে আসেননি। নাকভি পুরস্কার মঞ্চে দীর্ঘ অপেক্ষার পর শ্রীলঙ্কাকে রানার্সআপ মেডেল ও চেক তুলে দিয়ে মাঠ ছাড়েন।   


এই ঘটনায় পিসিবি ও এসিসি প্রধানের কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না ইউসুফ। মঙ্গলবার এক্স-এ এক পোস্ট দিয়ে নিজের অভিমত জানান সাবেক এই ব্যাটার। ভারতের বিরুদ্ধে ‘ঔদ্ধত্যের’ অভিযোগ তুলেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও