ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জায়গায় তিন হাতবোমা বিস্ফোরণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি ও টিএসসির পাশে মেট্রোরেল স্টেশন সংলগ্ন সড়কে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।


মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনায় কারও আহত হওয়ার তথ্য এখনও পায়নি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর।


এসব হাতবোমা কারা ফাটিয়েছে কিংবা একটির সঙ্গে অন্যটির সংযোগ আছে কি না সেটিও এখনও বলতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।


প্রক্টর কার্যালয়ের নিরাপত্তা কর্মী দলের প্রধান ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন, ককটেল ফাটার সময় কেউ এদিকে গাড়িতে করে যায়নি। ধারণা করছি কেউ হয়ত জগন্নাথ হলের উপর থেকে মেরেছে।


“অন্যদিকে টিএএসির পাশে মেট্রোরেল সংলগ্ল রাস্তায় যে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটা বাইকে করে কেউ মেরে দিয়ে চলে গেছে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও