সেলুনে কাটাচ্ছিলেন চুল, হঠাৎ এলোপাতাড়ি গুলি, চাপাতি দিয়ে কোপ

প্রথম আলো প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে সেলুনে চুল কাটাচ্ছিলেন ফরহাদ হোসেন (৩০)। হঠাৎ সেখানে ঢুকে কয়েকজন তাঁকে এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে ফরহাদকে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে আরশিনগর এলাকার রাজ সেলুনে এ ঘটনা ঘটে। হাসপাতালে আনার পর বিকেল চারটার দিকে মারা যান ফরহাদ। তিনি কেরানীগঞ্জের আরশিনগর এলাকার মেম্বার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার নুরাবাদ গ্রামে।


ফরহাদের বন্ধু আরিফ ও চাচাতো ভাই আখতার হোসেনের দাবি, ফরহাদ মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সেখানে কিশোর গ্যাং সদস্য আরমান, সোহেল, কাল্লু, সাব্বিরসহ সাত–আটজন তাঁর কাছে চাঁদা দাবি করে। ব্যবসা করতে হলে এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিন আলাদা টাকা দাবি করেছিল তারা। ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বিরোধ হয়।


স্বজনদের ভাষ্য, এই বিরোধের জেরে আজ দুপুরে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও