আউশের ভালো ফলন, তবুও লোকসানে কৃষক

bangla.thedailystar.net প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১

এ বছর আউশের ভালো ফলন হয়েছে। স্বাভাবিক ভাবেই স্বস্তিতে থাকার কথা কৃষকের। কিন্তু নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের রাসেল হিসাব করছেন তার লোকসানের।


এ বছর প্রায় ১১ বিঘা জমিতে আউশ ধান চাষ করেছেন রাসেল। প্রতি বিঘায় তার খরচ হয়েছে ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয়েছে ১২ থেকে ১৬ মণ। (১ মণ = ৩৭ দশমিক ৩২ কেজি।)


বর্তমানে প্রতি মণ ধানের গড় বাজারদর ৭২৫ টাকা। সেই হিসাবে প্রতি বিঘায় তার আয় প্রায় ১১ হাজার টাকা।



রাসেল বলেন, ‘এই দামে ধান বিক্রি করলে প্রতি বিঘায় ৪ হাজার থেকে ৫ হাজার টাকা লোকসান হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও