মা ও সন্তানের হৃদয়ছোঁয়া গল্পে নতুন গান নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। এইচ এম নিপুর কথা ও সুরে ‘মা’ শিরোনামের নতুন গানটিতে অসুস্থ সন্তানকে ঘিরে এক মায়ের আবেগ, ভালোবাসা ও ধর্মীয় অনুভূতির মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে।
ইতিমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি গানটির সঙ্গে থাকছে একটি ভিডিওচিত্রও।
গানের গল্পে দেখা যাবে, মরণব্যাধিতে আক্রান্ত এক সন্তান মৃত্যুর আগে মায়ের কাছে নিজের শেষ ইচ্ছার কথা জানায়। তার ইচ্ছা, মৃত্যুর আগে মায়ের সামনে বসে কোরআন পড়বে।
মা-ছেলের এই শেষ মুহূর্তের আবেগই গানটির মূল উপজীব্য।
মনির খান বলেন, “এইচ এম নিপুর কথা ও সুরে ‘মা’ গানটি করলাম। এটা শুধু গান নয়, মা ও সন্তানের হৃদয় নিংড়ানো আবেগ থেকে উঠে এসেছে। আশা করছি, গানটি শ্রোতাদের মাঝে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করবে।