অনলাইন কেনাকাটায় নতুন নিয়ম, বদল আসছে দাম ও ডিসকাউন্টে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারত সরকার। পণ্যের দাম ও ডিসকাউন্টে স্বচ্ছতা, সার্চ ফলাফলে কারসাজি বন্ধ, স্পনসর্ড পণ্য চিহ্নিত করা এবং অতিরিক্ত ফি আদায়ে নিয়ন্ত্রণসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় ‘কনজিউমার প্রোটেকশন (ই-কমার্স) রুলস, ২০২০’-এ সংশোধন এনেছে। নতুন নিয়ম আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে।


নতুন নিয়মে কোনো পণ্যে ডিসকাউন্ট ঘোষণা করা হলে কমানো দামের পাশাপাশি আগের দামও দেখাতে হবে। আগের দাম বলতে ডিসকাউন্ট ঘোষণার আগের ৩০ দিনের মধ্যে পণ্যটি যে সর্বনিম্ন দামে বিক্রি হয়েছে, সেটিকে বোঝানো হয়েছে।

ফলে ‘৫০ শতাংশ ছাড়’ বা ‘৬০ শতাংশ ছাড়ের’ দাবি কতটা সত্য, তা ক্রেতারা যাচাই করতে পারবেন।


এ ছাড়া ক্রেতার সার্চের সঙ্গে কম প্রাসঙ্গিক পণ্যকে কৌশলে ওপরে দেখানো যাবে না। অর্থের বিনিময়ে কোনো পণ্য সার্চে বিশেষ অবস্থান পেলে সেটিকে স্পষ্টভাবে ‘পেইড’ বা ‘স্পনসর্ড’ হিসেবে উল্লেখ করতে হবে।


ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে ‘ডার্ক প্যাটার্ন’ ঠেকাতেও নির্ধারিত নিয়ম মানতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও