মালয়েশিয়ার শ্রমবাজার: সিন্ডিকেট ভাঙার দাবি এবি পার্টির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩

লাইসেন্সধারী সব রিক্রুটিং এজেন্সি যাতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারে, সেই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।


দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত। শ্রমিকদের স্বার্থে সিন্ডিকেটনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।”


সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি: সিন্ডিকেট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।


মজিবুর রহমান মঞ্জু বলেন, “সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে কোনো টাকা নেওয়া যাবে না।”


বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জেনে বুঝে এবং যথাযথভাবে যাচাই করে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। অনেক এজেন্সি ইতোমধ্যে ভাইভা নেওয়া শুরু করেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও