ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে এ আগুনের সূত্রপাত হয়।
এ প্রতিবেদন লেখার সময় (সন্ধ্যা পৌনে ৭টা) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরো দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
প্রত্যক্ষদর্শী নুরে আলম জানান, সন্ধ্যার আগে হঠাৎ করে নতুন একটি ভবনের ছাদ থেকে ধোঁয়া দেখা যায়।
পরে হাসপাতালের আনসারসহ অন্যান্য কর্মীরা আগুন নেভাতে ছুটে যান। ওই সময় আগুন লাগার ওয়ার্ডগুলোতে আতঙ্ক দেখা যায়। স্বজনরা রোগীদের নিয়ে নিচে নামতে ব্যস্ত হয়ে পরে। তবে এ ঘটনায় আহত হওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আগুন
- নিয়ন্ত্রণের চেষ্টা