হোয়াটসঅ্যাপ নম্বর বদলালে যেসব ব্যাপারে আগেই জানা জরুরি
সিম বদলানোর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের নম্বরও পরিবর্তন করতে চান? কাজটি সহজ হলেও তাড়াহুড়া করে নম্বর বদলালে অ্যাকাউন্ট, পুরোনো চ্যাট বা ব্যাকআপ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে নতুন ফোনে আগের কথোপকথন রাখতে চাইলে নম্বর পরিবর্তনের আগে কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি।
নতুন নম্বরে এসএমএস বা কল আসছে তো?
হোয়াটসঅ্যাপের নম্বর পরিবর্তন শুরু করার আগে প্রথমেই দেখে নিন নতুন নম্বরে এসএমএস কিংবা ফোন কল ঠিকভাবে আসছে কি না। কারণ নতুন নম্বর যাচাই করার জন্য হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন কোড প্রয়োজন হবে।
পাশাপাশি যে পুরোনো নম্বরটি পরিবর্তন করতে যাচ্ছেন, সেটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বর্তমানে নিবন্ধিত আছে কি না নিশ্চিত করুন। অ্যাপে নিজের নম্বর দেখতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রোফাইল অংশে ঢুকতে পারেন।
নম্বর বদলালে কারা জানতে পারবেন?
হোয়াটসঅ্যাপ নম্বর পরিবর্তনের সময় পরিচিতদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। চাইলে আপনার কনট্যাক্টের সবাইকে, আগে যাঁদের সঙ্গে চ্যাট করেছেন তাদের, অথবা নির্দিষ্ট কিছু মানুষকে নতুন নম্বরের বিষয়ে জানাতে পারেন। তবে গ্রুপের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। আপনি নোটিফিকেশন পাঠানোর অপশন বেছে না নিলেও হোয়াটসঅ্যাপ আপনার সদস্য থাকা গ্রুপগুলোকে নম্বর পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নম্বর পরিবর্তন
- হোয়াটসঅ্যাপ