You have reached your daily news limit

Please log in to continue


জার্মানিজুড়ে উগ্র ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ

জার্মানির পূর্বাঞ্চলীয় সাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে কট্টর বর্ণবাদী ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)–এর সাফল্যের পর জার্মানিজুড়ে প্রতিবাদের ঢেউ শুরু হয়েছে। গতকাল শনিবার দেশটির ২৯টি শহরে অনুষ্ঠিত বিক্ষোভে মোট ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ অংশ নেন বলে জার্মানির টাজ পত্রিকা জানিয়েছে।

শনিবার সবচেয়ে বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয় হামবুর্গে। সেখানে প্রায় ২৫ হাজার মানুষ চরম ডানপন্থী, অভিবাসী ও বর্ণবাদী দলটির বিরুদ্ধে রাস্তায় নামেন। ডুসেলডর্ফে অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ। বার্লিনে পুলিশের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ১৮ হাজার। তবে আয়োজকদের দাবি, রাজধানীর রাস্তায় উপস্থিত ছিলেন প্রায় ৩২ হাজার মানুষ।

৬ সেপ্টেম্বর সাক্সনি-আনহাল্টের রাজ্য পার্লামেন্ট নির্বাচনের পর গত এক সপ্তাহে জার্মানির বিভিন্ন শহরে ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি দলটির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা ইতিমধ্যে অন্তত ১ লাখ ৭০ হাজারে পৌঁছেছে। অন্য একটি হিসাবে এই সংখ্যা ১ লাখ ৭৩ হাজারের বেশি।

জার্মানির বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, প্রায় দুই-তৃতীয়াংশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ছোট শহর ও জনপদে। এসব বিক্ষোভে কয়েক শ থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। অন্তত পাঁচটি বিক্ষোভে ১০ হাজারের বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। এর অধিকাংশই অনুষ্ঠিত হয় শনিবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন