পুঁজিবাজারে গুজব-আতঙ্ক: বেশির ভাগ কোম্পানির শেয়ার বিক্রির চাপ, ক্রেতা কম

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

দেশের পুঁজিবাজারে এখন গুজব, অনিশ্চয়তা ও আস্থার সংকট সমান্তরাল রেখায় চলছে। ক্ষুদ্র বিনিয়োগকারীর আচরণও বেশ অস্থির হয়ে উঠছে। সপ্তাহের বেশির ভাগ কার্যদিবসে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতনের পরিস্থিতি তাঁদের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। দফায় দফায় দর হারানো শেয়ার থেকে অল্প কিছু পুঁজি হলেও ধরে রাখতে নিচ্ছেন তাৎক্ষণিক বিক্রির সিদ্ধান্ত। গোটা বাজারেই এখন একই চিত্র। এতে করে একদিকে শেয়ার বিক্রির চাপ তীব্র হয়ে উঠছে, অন্যদিকে নতুন করে শেয়ার কেনার আগ্রহী ক্রেতাও কমছে। এসবের প্রভাব পড়ছে দৈনন্দিন সূচক, বাজার মূলধন ও লেনদেনে।


চলতি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে মাত্র এক দিন সূচক বেড়েছে। বাকি চার দিনই হয়েছে দরপতন। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক সপ্তাহে ১৪৬ দশমিক ৯২ পয়েন্ট কমে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে।


একই সময়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩২৯ কোটি টাকা। দৈনিক গড় লেনদেনও নেমে এসেছে ৫৫৪ কোটি ২৫ লাখ টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ৮ দশমিক ৯৬ শতাংশ কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও