নারী অধিকারকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হলেও অধিকার প্রতিষ্ঠা হয়নি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২
নারী অধিকারকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হলেও নারীর প্রকৃত অধিকার প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেছেন, নারীর অধিকার, মর্যাদা ও সম্মানের প্রশ্নকে কেন্দ্র করে নারীবাদ নামে আলাদা একটি আন্দোলন গড়ে উঠেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, নারীবাদ যতটা না নারীর স্বার্থে কাজ করে তারচেয়ে বেশি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বাংলাদেশে নারীবাদের নামে অনেক কাজ হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা ও পরিবার বিষয়ক উপ-কমিটির বৈঠকে এই মন্তব্য করেন।
তিনি বলেন, বহু সংগঠন তৈরি হয়েছে, অনেক সভা-সমিতি হয়েছে। কিন্তু নারীর নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি।