ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।


রোববার বিকালে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সমন্বয় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন বলে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এতে বলা হয়, দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দলের প্রধান নাহিদ ইসলাম ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং আওয়ামী লীগের ‘নাশকতামূলক তৎপরতার’ প্রতি কড়া নজরদারি রাখার নির্দেশনা দেন।


ঘোষিত দুই মেয়র পদপ্রার্থী এনসিপির মুখপাত্র আসিফ ও মুখ্য সমন্বয়ক পাটওয়ারীও সভায় উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


ডিএনসিসিতে মেয়র পদে আসিফ মাহমুদ আর ডিএসসিসিতে নাসীরুদ্দীন পাটওয়ারী যে এনসিপির প্রার্থী হতে যাচ্ছেন তার আঁচ পাওয়া গিয়েছিল তাদের সাম্প্রতিক এক সিদ্ধান্তে।


গত ৭ সেপ্টেম্বর এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা দক্ষিণ সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে আসিফ ঢাকা উত্তর সিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে নাসীরুদ্দীন গেছেন ঢাকা দক্ষিণ সিটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও