You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বৃষ্টির পরও রাজধানী ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ।

ওই সময় বায়ুর মান সূচক (এএকিউআই) স্কোর ছিল ১৫৩।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে ১৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং। ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ইরাকের রাজধানী বাগদাদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন