ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত
bangla.thedailystar.net
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫
মধ্যপ্রাচ্য যুদ্ধে লাগাম টানার আহ্বান জানিয়ে ব্রিকস জোটের যৌথ ঘোষণাপত্রে সই করেছে ইরান ও সংযুক্ত আরব আমিরাত।
সাম্প্রতিক যুদ্ধে পরস্পরবিরোধী অবস্থান থাকা স্বত্বেও আজ শনিবার গৃহীত ঘোষণাপত্রে দুই দেশের সমর্থন জানানোকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নয়াদিল্লিতে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। চলমান সংঘাত শুরুর পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ব্রিকস
- ব্রিকস সম্মেলন