You have reached your daily news limit

Please log in to continue


দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকায় দলের প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ। শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়ার বিষয় নয়। দলের নেতাকর্মীদেরও সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জানতে হবে এবং তা জনগণের কাছে তুলে ধরতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

রিজভী বলেন, অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল আজকের অবস্থানে এসেছে। জেলা, মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন। রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় নারীরাও সমানভাবে সক্ষম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন