You have reached your daily news limit

Please log in to continue


মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে তোলপাড় টালিউড

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে তোলপাড় পুরো টালিউড। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা থেকে শুরু করে শাকিব খানের ‘তুফান’, দুই বাংলার দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করছেন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষেই জীবনের নতুন ইনিংস শুরু করতে পারেন মিমি।

টালিপাড়ার এক সূত্রে বলা হয়েছে, আগামী ডিসেম্বর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। চোখজুড়ানো পাহাড়ের কোলে কালিম্পংয়েই বসতে পারে তার বিয়ের জমকালো আসর।

কাকে বিয়ে করছেন নায়িকা? শোনা যাচ্ছে, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন; ভারতের নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। এটাই আপাতত গুঞ্জন।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ মিমি চক্রবর্তীর। গতানুগতিক ছকের বাইরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কাড়েন।

এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় জনপ্রিয়তা। অভিনয়ে সফলতার পর ২০১৯ সালে রাজনীতির ময়দানে পা রাখেন এবং যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন