১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩

পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে খেয়াল করবেন জীবনসঙ্গী আরও যত্নশীল হয়ে উঠছে। ব্যবসা করা লোকদের পক্ষেও এটি ভালো সময়। তবে নতুন ব্যবসা শুরু করতে সমস্যা হতে পারে। সপ্তাহের মাঝদিকে একান্ত আপনজন ছাড়া কাউকে বিশ্বাস করা ঝুঁকি নেওয়ার সামিল হবে। বুকের সমস্যা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা বাড়বে। সপ্তাহের শেষদিকে বিবাহিত জীবনের সময়ে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন। বিয়ে শুধুমাত্র একটি ছাদের নিচে বসবাস করাও নয়, সঙ্গীর সঙ্গে সময় কাটানও গুরুত্বপূর্ণ। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে শারীরিক অসুবিধা হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মনকষ্ট বাড়তে পারে। একটু চিন্তা করে কথা বলুন। ভাগ্যের ওপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের বিষয়টা ভাগ্যের হাতে ছাড়বেন না। সপ্তাহের মাঝদিকে বিয়ের জীবনে আসা বিষয়গুলো সত্যি অবিশ্বাস্য। বিবাহিতরা ভালো মিলন বিশিষ্ট পারিবারিক সময় উপভোগ করতে পারেন। সপ্তাহের শেষদিকে বুঝতে পারবেন দুঃসময় অনেক কিছু দেয়। আত্ম-করুণায় নিয়োজিত হয়ে মুহূর্ত নষ্ট হতে দেবেন না। বরং জীবনের শিক্ষা থেকে জানা ও প্রয়োগের চেষ্টা করুন।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলো সমাধান করতে বুদ্ধি ও প্রভাব কাজে লাগাতে হবে। পরিবার একসঙ্গে থাকুক ও সদস্যরা একে অপরের পরিপূরক হয়, সেটা নিশ্চিত করার জন্য অতিরিক্ত চেষ্টা করবেন। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার মানুষটির খেয়ালী আচরণ সমালানো দুরূহ বোধ করবেন। আবেগ প্রবণতাকে সামলে রাখুন, না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। সপ্তাহের শেষদিকে অত্যধিক দুশ্চিন্তা ও চাপ স্বাস্থ্য নষ্ট করতে পারে। মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি হতাশা এড়িয়ে চলা উচিত হবে। খাওয়া ও পান করার সময় সাবধান হোন। ঢাকা না দেওয়া খাবার খাবেন না। গোপন শক্রুরা গুজব রটাতে পারে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কোনো পুরানো বন্ধু ফোন করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে ও আত্মবিশ্বাস লাভ এনে দেবে। মজাদার স্বাভাব সুলভ প্রকৃতি ও কৌতুকপূর্ণ আবেগ অন্যকে আকৃষ্ট করবে। সপ্তাহের মাঝদিকে উপলব্ধি করতে পারবেন, সঙ্গী কতটা ভালোবাসে। অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। সপ্তাহের শেষদিকে দুশ্চিন্তা এড়িয়ে চলুন। সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে একা থাকতে পছন্দ করবেন। স্বাস্থ্য-বিষয়ক ব্যাপারে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে আত্মীয়রা কিছু উত্তেজনার সৃষ্টি করতে পারে। পরিস্থিতি আয়ত্তে আনতে মাথা ঠান্ডা রাখুন। কোনও হঠকারী সিদ্ধান্তের জন্য অত্যাধিক মূল্য চোকাতে হতে পারে। আত্মীয়রা দুঃখ ভাগ করে নেবে। সপ্তাহের মাঝদিকে জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। এর সময় উচিত ভূমি, জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলোর ওপর নজর কেন্দ্রীভূত করা। সপ্তাহের শেষদিকে প্রিয়জন ছাড়া নিজের পক্ষে সময় কাটানা অসুবিধা হবে।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আকস্মিক টাকা কড়ির আগমন রসিদগুলো ও তাৎক্ষণিক খরচার খেয়াল করবে। আর্থিক লাভ যা প্রত্যাশিত ছিল, তা সফল্যময় হবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। সপ্তাহের মাঝদিকে কোনও আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত খবর পেয়ে, সময়টি উজ্জ্বলতর করে তুলবে। কোনও মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে, নিজের বিচক্ষণতা ব্যবহার করুন। জ্ঞান ও উত্তম রসবোধে চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারেন। সপ্তাহের শেষদিকে ঘরে উৎসবের আয়োজনে, উত্তেজনা কম কাজ করবে। নিশ্চিত করুন যে, নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করবেন। সমমানসিকতার বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য আপনার জন্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হবে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সীমাহীন শক্তি ও উদ্যোম চেপে ধরবে। কোনও প্রদত্ত সুযোগ সুবিধামতো কাজে লাগাবেন। কাজে কর্মে নিযুক্ত হোন, যা উৎসাহব্যঞ্জক ও ভার মুক্ত করবে। সপ্তাহের মাঝদিকে ব্যস্ততার মধ্যে বিনিযোগ করবেন না। তাতে লোকসান হবে, যদি না বিনিয়োগের সময় সব দিক খেয়াল না করেন। ব্যাংকিং কারবার খুব সতর্কতার সঙ্গে সামলাতে হবে। সপ্তাহের শেষদিকে আত্মীয়রা অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে। তবে তারাও কোনও সাহায্যের প্রত্যাশা করতে পারে। একটি আনন্দময় চমৎকার সময়ের জন্য অতিথিরা ঘরে ভিড় করবেন। এমন একজন আত্মীয়ের সঙ্গে দেখা করুন, যিনি অসুস্থ।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরতে সমস্যা হল, টাকা ঝুলে থাকবে। সম্ভবত বেশি খরচ করবেন বা মানিব্যাগ অন্য কোথাও ফেলে আসবেন। কিছু লোকসান হতে পার। সপ্তাহের মাঝদিকে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন, সাহস ও উৎসাহ দান করবে। আপনার সাহস বাড়ছে আর অগ্রগতি স্পষ্ট হচ্ছে। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। সপ্তাহের শেষদিকে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। নিষ্ঠা ও কঠোর শ্রম দৃষ্টি গোচর হবে। কিছু আর্থিক পুরস্কার আসতে পারে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে বিশিষ্টি ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা ভালো ধারণা ও পরিকল্পনা এনে দেবে। নতুন প্রকল্প সম্পর্কে বাস্তবায়নের জন্য সময়টি ভালো। সপ্তাহের মাঝদিকে খরচের কারণে সঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। খরচ নিয়ন্ত্রণ করে, শুধু প্রয়োজনীয় জিনিসই কিনুন। সপ্তাহের শেষদিকে ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ সামনেই প্রশংসা করবে। মানসিক ও নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন। কেবলমাত্র তাহলেই সবদিক থেকে ‍উন্নতি করা সম্ভব হবে। সহযোগিতামূলক ও বিশ্লেষণী দক্ষতা পরিলক্ষিত হবে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে যেসব কঠিন কাজ করেছেন, এ সময় সেগুলো ফিরে পাবেন। সব সময় যে রকম কাজ করতে চেয়েছিলেন, অফিসে সেই ধরনের কাজ পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে আবেগপ্রবণ ও জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, বিশেষ করে অনুষ্ঠানে। না হলে আয়োজনের মেজাজ নষ্ট হবে। উচ্চ পর্যায়ের মানুষের সঙ্গে দেখা করতে ঘাবড়াবেন না। আত্মবিশ্বাস ধরে রাখুন। ব্যবসার মূলধন হিসেবে এটাও জরুরি। সপ্তাহের শেষদিক খুব একটা লাভদায়ক সময় নয়। কাজেই খরচ সীমিত করুন। বাজেট অতিক্রম করায় অনেক চলমান প্রকল্প স্থগিত হতে পারে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তারপরও সঙ্গী প্রেম ও রোমান্সের আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে উৎকৃষ্ট সময়। সপ্তাহের মাঝদিকে পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে। তাই পছন্দসই কর্মফল পেতে প্রচেষ্টায় মানোযোগ দিতে হবে। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বাজায় রাখতে হবে। সপ্তাহের শেষদিকে অতীতের কারও সঙ্গে যোগাযোগ করা ও এটিকে স্মরণীয় সময়ে পরিণত করা সম্ভব। এমন পরিকল্পনা করুন যা অন্যের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তবে এর ফলে নিরুৎসাহিত হওয়া উচিত নয়। বরং এটি থেকে শিক্ষা নেওয়া উচিত। সপ্তাহের মাঝদিকে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমন লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা আছে, যা শক্তি ও আবগেকে আবার নতুন করে তুলবে। কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশির্বাদ করবেন ও মানসিক শান্তি আসবে। সপ্তাহের শেষদিকে যদি কর্মক্ষেত্রে থেকে ফোন সরিয়ে না রাখেন, তবে ভুল করবেন। বন্ধুরা গুরুত্বপূর্ণ তাই ব্যস্ত হিসেবে এসময় স্ট্যাটাস দিন, কারণ কর্মক্ষেত্রে ব্যস্ততম সময় কাটাতে পারেন। যদি কর্মক্ষেত্রে ভালো মনোযোগ দিতে না পারেন তবে ঊর্ধ্বতন ও সহকর্মীদের মধ্যে খ্যাতি হারাতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও