গান ‘রিমিক্স’ নিয়ে আক্ষেপ ছিল না যার, কিন্তু খারাপ গাইলে...

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮

‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ কিংবা ‘গাড়ি চলে না’—বাংলা লোকসংগীতের এমন অসংখ্য কালজয়ী গানের সুরকার ও রচয়িতা বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আজ ১২ সেপ্টেম্বর কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণ দিবস। বাংলা লোকসংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই মহাজন আমাদের মাঝে না থাকলেও তার সুর ও কথা আজীবন জড়িয়ে আছে কোটি ভক্তের হৃদয়ে। 


অসংখ্য কালজয়ী প্রেমের গান উপহার দেওয়া এই সাধক শিল্পী বাস্তবে কেমন ছিলেন? একবার এক সাক্ষাৎকারে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কার প্রেমে এত দেওয়ানা ছিলেন, সোজা উত্তরে বলেছিলেন, ‘আমার প্রেমে।’ সেই সাক্ষাৎকারটি তখন সিলেটের আঞ্চলিক ভাষায় দিয়েছিলেন এই বাউল সম্রাট।


তার জীবদ্দশাতেই ‘বন্দে মায়া লাগাইছে’ কিংবা ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু’-এর মতো জনপ্রিয় গানগুলোর বহু রিমিক্স ও নতুন সংস্করণ তৈরি হতে শুরু করে। তরুণ প্রজন্মের শিল্পীদের এই রিমিক্স বা পুনর্নির্মাণ নিয়ে বাউল সম্রাটের কোনো ক্ষোভ বা আপত্তি ছিল না— এমনটাও উঠে আসে তার কথায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও