মাটি-ঘাসে খেললে বাড়তে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা, বলছে গবেষণা

যুগান্তর প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

নিয়মিত বাগান করা, গাছের ছাল স্পর্শ করা কিংবা ঘাসে খেলা শুধু প্রকৃতির সঙ্গে সংযোগই তৈরি করে না, এটি মানুষের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মাটি, গাছপালা ও প্রাকৃতিক পরিবেশের সংস্পর্শে এলে ত্বকে বসবাসকারী অণুজীবের বৈচিত্র্য বৃদ্ধি পায়, যা রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে খতিয়ে দেখছেন, মাটি, উদ্ভিদ ও অন্যান্য প্রাকৃতিক উপাদানের সংস্পর্শ ত্বকের মাইক্রোবায়োমকে কীভাবে প্রভাবিত করে এবং এর মাধ্যমে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা উপকৃত হয়।


ফিনল্যান্ডের গবেষকদের পরিচালিত এক গবেষণায় অংশগ্রহণকারীদের ২০ সেকেন্ড ধরে মাটি, পিট ও শ্যাওলা হাতে ঘষতে বলা হয়। এতে দেখা যায়, তাদের ত্বকে থাকা অণুজীবের সংখ্যা ও বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এমনকি সাধারণ পানি দিয়ে হাত ধোয়ার পরও কিছু পরিবর্তন বজায় ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও