ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন পুতিন

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯

ব্রিকসের ১১ সদস্যের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের সম্মেলনে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।


দ্য গার্ডিয়ান জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা বৈঠক করার কথা রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংও দুই দিনের এই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তির প্রকাশ করা ভিডিওতে পুতিনকে দিল্লির পালাম বিমানঘাঁটিতে নামতে দেখা গেছে। সেখানে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং তাকে স্বাগত জানান।


শি চিনপিংয়ের এবারের ভারত সফরও বিশেষ গুরুত্ব বহন করছে। ২০১৯ সালের পর এই প্রথম তিনি ভারত সফর করছেন। ছয় বছর আগে হিমালয়ের বিতর্কিত সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপড়েন তৈরি হয়। সেই সময় থেকে দুই দেশের সম্পর্ক অনেকটা শীতল হয়ে ছিল।


তবে সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক আবারও কিছুটা স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। ধীরে ধীরে দুই দেশের মধ্যে বিমান চলাচল, ভিসাব্যবস্থা এবং উচ্চ পর্যায়ের যোগাযোগ চালু হচ্ছে। তবে সীমান্ত নিয়ে বিরোধ এখনো পুরোপুরি কাটেনি। দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাসও রয়েছে। এর সঙ্গে ভারতের সঙ্গে চীনের বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি এবং এশিয়ায় দুই দেশের কৌশলগত প্রতিযোগিতা সম্পর্ককে জটিল করে রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও