You have reached your daily news limit

Please log in to continue


বিচারপ্রবণ বা দোষ সন্ধানী মানসিকতা, ন্যায় বিচারের পথে অন্তরায়

পেশাগত, সামাজিক, পারিবারিক, বংশগত বা ব্যক্তিগত অবস্থানের ভিত্তিতে প্রত্যেক মানুষ আত্মসম্মান নিয়ে বসবাস করতে চান। কিন্তু বর্তমানে আমরা সবাই খুব দ্রুত আইন-আদালত বা বিচারিক কার্যক্রম উপেক্ষা করে মনে মনে একটি রায়ে পৌঁছে যাই, যাকে বলা হয় ‘জাজমেন্টাল’ (Judgmental)।

বাংলায় জাজমেন্টাল শব্দের অর্থ হলো বিচারপ্রবণ, দোষসন্ধানী বা খুব দ্রুত অন্যকে নিয়ে সমালোচনামূলক মতামত তৈরি করা। যেসব মানুষ অন্যের ভালো-মন্দ বা ঠিক-ভুল নিয়ে অতিরিক্ত বিচার করেন এবং যাচাই না করেই নেতিবাচক ধারণা পোষণ করেন, তাদের জাজমেন্টাল বলা হয়।

যুগের সাথে তাল মিলিয়ে প্রতিটি দেশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকের হাতে রয়েছে স্মার্টফোন, ইলেকট্রনিক ডিভাইস এবং দ্রুতগতির ইন্টারনেট যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মুহূর্তেই যেকোনো ঘটনাকে ভাইরাল করে দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন