You have reached your daily news limit

Please log in to continue


মেঘমল্লারের অবস্থা ‘স্থিতিশীল’, চিকিৎসায় মেডিকেল বোর্ড

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর অবস্থা ‘অনেকটাই স্থিতিশীল’ বলে জানিয়েছেন সংগঠনের একজন নেতা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘লাইফসাপোর্টে’ থাকা তরুণ এই রাজনীতিকের কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমানো হয়েছে।

তার চিকিৎসা জন্য গঠন করা হয়েছে সাত সদস্যের মেডিকেল বোর্ড।

মেঘমল্লারের চিকিৎসার বিষয়ে হাসপাতালের সাথে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সচিব সজীব তানভীর।

তিনি বৃহস্পতিবার রাতে বলেন, “মেঘমল্লারের শ্বাসকষ্ট কমে এসেছে এবং কৃত্রিম অক্সিজেন সরবরাহের মাত্রা কমিয়ে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে আনা হচ্ছে।

“তার ‘কনশাসনেস লেভেল’ বাড়ছে। রক্তচাপ, পালসসহ অন্যান্য শারীরিক পরামিতি বা প্যারামিটারও বর্তমানে স্থিতিশীল রয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন