সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

দৈনিক নতুন সময় প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।


রাজধানীর পুলিশ প্লাজায় ভিভো বাংলাদেশের একটি শোরুমে গত সোমবার (৭ সেপ্টেম্বর) গিয়ে কিস্তি সুবিধার এমন চিত্র দেখা যায়। সেখানে ভিভো ভি ৮০ লাইটের ৮/১২৮ জিবি সংস্করণের নগদ মূল্য ৫৯ হাজার ৯৯৯ টাকা। ৩০ শতাংশ অগ্রিম দেওয়ার পর বাকি থাকে ৩৮ হাজার ৩৯৯ টাকা। কিন্তু ৯ মাসের কিস্তিতে এই টাকা পরিশোধ করতে গেলে গ্রাহককে দিতে হচ্ছে আরও ৩ হাজার ৬০৪ টাকা। অর্থাৎ বাকি টাকার ওপর প্রায় ৯ দশমিক ৪ শতাংশ বাড়তি অর্থ।


একইভাবে ৮/২৫৬ জিবি সংস্করণের নগদ মূল্য ৬৯ হাজার ৯৯৯ টাকা। ৩০ শতাংশ অগ্রিম দেওয়ার পর বাকি থাকে ৪৪ হাজার ৭৯৯ টাকা। কিস্তিতে এই অর্থ পরিশোধের ক্ষেত্রে আরও ৩ হাজার ৮০০ টাকা দিতে হচ্ছে। দুই ক্ষেত্রেই প্রশ্ন উঠছে যদি এটি সুদ না হয়, তাহলে এই বাড়তি অর্থ কোন খাতে এবং কীসের ভিত্তিতে নেওয়া হচ্ছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে