আড্ডায় অনুপস্থিত বন্ধুকে নিয়ে কথা বলার সীমা কোথায়?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০

উপস্থিতি নেই অথচ আড্ডার টেবিলে তাদের নিয়েই কথা জমে উঠেছে। কে কার সঙ্গে সম্পর্কে আছেন, কে নতুন চাকরি পেলেন, কার সঙ্গে কার মনোমালিন্য— একটি প্রসঙ্গ থেকে আরেকটি প্রসঙ্গ।


কখনও হাসি-ঠাট্টা, কখনও বিস্ময়, কখনও আবার সত্যিই কারও আচরণ নিয়ে উদ্বেগ। সামাজিক জীবনে অন্যের অনুপস্থিতিতে তাকে নিয়ে কথা বলা এতটাই স্বাভাবিক যে, একে পুরোপুরি বন্ধ করে দেওয়া প্রায় অসম্ভব।


তবে সেই কথাই কখন যে গল্প থেকে গুজব, আর গুজব থেকে অপমান হয়ে যায়, সেটিই বোঝা আসল বিষয়।



মার্কিন মনোচিকিৎসক অ্যানি রাইট রিয়েলসিম্পল ডটকম-এ এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “পরিচিত কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে খোলামেলা কথা বলা অনেক সময় মানুষের মধ্যে ঘনিষ্ঠতা ও আস্থার অনুভূতি তৈরি করতে পারে। অর্থাৎ, অন্যের কথা বললেই তা খারাপ বা বিষাক্ত হয়ে যায় না। আসল বিষয় হল- কী বলা হচ্ছে, কেন বলা হচ্ছে এবং কথাটি আসলে কার ক্ষতি করতে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও