টেকসই জীবনযাপনে আজ থেকেই শুরু করুন ছোট ছোট এই ৯ অভ্যাস

প্রথম আলো প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

টেকসই জীবনযাপন করতে হলে জীবনধারায় আমূল পরিবর্তন আনতে হবে, এমন কোনো কথা নেই। ‘মাইক্রো-সাসটেইনেবিলিটি’র মাধ্যমে দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসই সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে, বর্জ্য কমায় এবং কার্বন নিঃসরণ হ্রাস করে। চলুন এমন ৯টি ছোট ছোট অভ্যাসের কথা জেনে নেওয়া যাক


১. সব সময় সঙ্গে রাখুন পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ


ব্যাকপ্যাক বা হ্যান্ডব্যাগে একটি কাপড়ের ব্যাগ রাখুন। হঠাৎ কোনো কেনাকাটার সময় এটি ব্যবহার করলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগের প্রয়োজন হবে না।


২. ঠান্ডা পানিতে কাপড় ধুয়ে নিন


ওয়াশিং মেশিনে ব্যবহৃত মোট শক্তির প্রায় ৯০ শতাংশই পানি গরম করতে ব্যয় হয়। অথচ দৈনন্দিন ব্যবহারের বেশির ভাগ কাপড় ঠান্ডা পানিতেই সমান কার্যকরভাবে পরিষ্কার করা যায়। এতে কাপড়ের ক্ষয়ও কম হয়। রং আর কাপড়ের টেক্সচারও দীর্ঘদিন ভালো থাকে।


৩. ডিজিটাল পরিচ্ছন্নতা অভিযান


অপ্রয়োজনীয় ই-মেইল সংরক্ষণ করতেও শক্তি ব্যয় হয়। প্রতিদিন অন্তত একটি বিপণনমূলক (প্রমোশনাল) ই-মেইল আনসাবস্ক্রাইব করুন। পুরোনো, অপ্রয়োজনীয় ই-মেইল, ছবি, ভিডিও, ডকুমেন্ট মুছে ফেলুন। এতে আপনার ডিজিটাল কার্বন ফুটপ্রিন্ট কমবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও