ভেনিসে প্রশংসিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে যা বলছেন সমালোচকরা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৫
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সিনেমা হিসেবে নতুন ইতিহাস গড়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে প্রিমিয়ার হয়েছে। এছাড়াও লন্ডন ও টরন্টো উৎসবেও অফিসিয়াল সিলেকশন পেয়েছে সিনেমাটি। উৎসবগুলোতে প্রদর্শনের পর আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যম ও বিখ্যাত চলচ্চিত্র পর্যালোচনাভিত্তিক সাইটগুলোতে এটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।
সৌন্দর্যচর্চার বিষাক্ত সংস্কৃতি, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, বডি-হরর এবং সামাজিক শ্রেণি বৈচিত্র্যের গভীর চিত্রায়নের কারণে বৈশ্বিক চিত্রসমালোচকদের নজর কেড়েছে চলচ্চিত্রটি। সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ‘ইন্ডিওয়্যার’, ‘আই ফর ফিল্ম’ এবং ‘এশিয়ান মুভি পালস’-এর করা পর্যালোচনার বিস্তারিত তুলে ধরা হলো।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা