আসিয়ান কাপের দল থেকে ছয় জনকে বাদ দিলেন ডুলি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২
আসন্ন আসিয়ান কাপ সামনে রেখে শেষ দিকের গোছগাছ সেরে নিতে ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন টমাস ডুলি। ছয় জনকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি।
রোমানিয়ার চতুর্থ স্তরের দলে সিএস টুরুল মিকুলাতে খেলা ইয়াসার তাহমিদ ও ইতালির সেরি ডি’র দল সারনেসে খেলা দেবাজিৎ সরকারকে এখনই জাতীয় দলের জন্য উপযুক্ত মনে হয়নি ডুলির। এছাড়াও বাদ পড়েছেন তাজ উদ্দিন, ইসা ফয়সাল, সৈয়দ কাজেম শাহ কিরমানি ও রাব্বী হোসেন রাহুল।
বর্তমানে ক্যাম্পের দলে আছেন ২৮ জন খেলোয়াড়। হামজা চৌধুরী, শোমিত সোমদের মতো প্রবাসীদের অনেকেই নেই ক্যাম্পে। ক্লাবের ছাড়পত্র পেলে ফিফা উইন্ডোর সময় তারা যোগ দেবেন দলের সাথে।
- ট্যাগ:
- খেলা
- আসিয়ান
- আসিয়ান কাপ