জর্দানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

জর্দানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


সংবাদমাধ্যমটির সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, জর্দানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘মুওয়াফফাক সালতি’ (আল-আজরাক) বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে একটি একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘাঁটিতে থাকা আরো অন্তত ৮টি এফ-১৫ যুদ্ধবিমান হালকা ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামতের পর এফ-১৫ বিমানগুলোকে পুনরায় চালুর উপযোগী করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও