সৌদিতে হামলা: হুতিদের লাগাম না টানলে বৃহত্তর সংকটের ঝুঁকি—ইরানকে পাকিস্তান

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

ইয়েমেনের হুতি মিত্রদের নিয়ন্ত্রণে রেখে সৌদি আরবে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সংকট যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানকে এই বার্তা দিয়েছে। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


গত মঙ্গলবার হুতিরা সৌদি আরবের খামিস মুশাইত এলাকার এক বিমানঘাঁটি এবং কাছের কয়েকটি শহরের তেল অবকাঠামোয় হামলা চালায়। এতে ৭৩ জন আহত হন। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সৌদি আরবে চালানো সবচেয়ে বড় হামলাগুলোর একটি এটি।


এরপর, গতকাল বুধবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন—গত ১২ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি বিমান হামলা চালিয়েছে। তিনি বলেন, এসব হামলার ‘জবাব দেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে’।


বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হুমকি তৈরি করা এই সংঘাত এখন দ্বিতীয় একটি যুদ্ধক্ষেত্র তৈরি করেছে। এর মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর এটিই দুই দেশের সবচেয়ে বড় ঘোষিত পাল্টাপাল্টি হামলার ঢেউ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও