রুনা লায়লার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ কন্যা, রিপোর্ট করার অনুরোধ
প্রথম আলো
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৩
‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’—এমন একটি খবর ও এআই-নির্ভর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা। তাঁর দাবি, মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবির কোনো সত্যতা নেই। এগুলো এআইয়ের মাধ্যমে তৈরি।
পরিবার নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা তানি লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর ঘটনায় তিনি বিরক্ত ও অতিষ্ঠ বলে জানিয়েছেন।
- ট্যাগ:
- বিনোদন
- মৃত্যুর গুজব