ডেঙ্গু হলে ডাবের পানি পান করা কি সত্যিই জরুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮

ডেঙ্গুর প্রকোপ বাড়লেই রোগীর জন্য ডাবের পানি কিনতে ছুটতে দেখা যায় স্বজনদের। জ্বরের সময় শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে- এই চিন্তা থেকেই অনেকের ধারণা, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে বেশি বেশি ডাবের পানি খাওয়ানো দরকার।


ফলে কোথাও কোথাও ডাবের চাহিদা বেড়ে যায়, সঙ্গে বাড়ে দামও। কিন্তু ডেঙ্গু হলেই দিনে কয়েকটি ডাবের পানি পান করতে হবে-এমন কোনো চিকিৎসা বিষয়ক নিয়ম নেই।


ডাবের পানি নিঃসন্দেহে একটি পুষ্টিকর পানীয়। এতে পানি ও কিছু ইলেক্ট্রোলাইট, বিশেষ করে পটাশিয়াম থাকে। তবে ডেঙ্গু রোগীর জন্য এটি কোনো বিশেষ চিকিৎসা নয়। বরং শুধু ডাবের পানির ওপর নির্ভর না করে শরীরে প্রয়োজনীয় তরল ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও