You have reached your daily news limit

Please log in to continue


ল্যানসেট মেডিক্যাল জার্নালে বাংলাদেশি চিকিৎসকের গবেষণা প্রকাশ, দেশের মানুষের কী কাজে লাগবে, জেনে নিন

বিশ্বজুড়ে স্বীকৃত এক চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট। চিকিৎসাবিজ্ঞানের সর্বসাম্প্রতিক তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে তাদের আছে একটি উন্মুক্ত অনলাইন জার্নাল ই-ক্লিনিক্যাল মেডিসিন। এই সাময়িকীতেই ৩ সেপ্টেম্বর বাংলাদেশি চিকিৎসক ও গবেষক ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরীর একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সংক্ষেপে গবেষণাটির নাম ‘প্রোক্যালবান’। কী নিয়ে এই গবেষণা, দেশের মানুষেরই–বা কী কাজে আসবে, জানতে এই চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন রাফিয়া আলম

প্রথম আলো: ‘ই-ক্লিনিক্যাল মেডিসিনে’ আপনার যে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, তার বিষয়বস্তু কী?

সহজভাবে বলতে গেলে, সেপসিস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের সময়কাল কমিয়ে আনতে একটি ‘সাধারণ রক্ত পরীক্ষা’ কতটা সহায়ক, তা নিয়েই এ গবেষণা। এই ‘সাধারণ পরীক্ষা’র মাধ্যমে রক্তে প্রোক্যালসিটোনিন নামের একটি ‘মার্কার’-এর মাত্রা দেখা হয়। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে যার মাত্রা বাড়ে; সংক্রমণ কমে আসছে কি না, তা-ও বোঝা যায়। তখন অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়।

অ্যান্টিবায়োটিক যত বেশি সময়ের জন্য দেওয়া হয়, ততই পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ে। অনেক সময় বিভিন্ন জীবাণু অ্যান্টিবায়োটিক-রেজিস্ট্যান্ট (অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী) হয়ে ওঠার সুযোগ পায়। চিকিৎসার ব্যয়ও বাড়ে। এসব অ্যান্টিবায়োটিক প্রয়োগের মোট সময়কাল কমিয়ে আনার প্রচেষ্টা হিসেবে এই গবেষণার শুরু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন