ঘুমের ওষুধ কেন ক্ষতিকর

প্রথম আলো প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬

অনেকেই রাতে ঘুম না এলে ডাক্তারের পরামর্শ ছাড়াই দোকান থেকে ঘুমের ওষুধ কিনে সেবন করেন। বর্তমানে হাজার হাজার মানুষ এই ঘুমের ওষুধে আসক্ত। সাময়িকভাবে আরাম দিলেও দীর্ঘ মেয়াদে ঘুমের ওষুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। কেন, জানতে চান?


আসক্তি ও নির্ভরতা: ঘুমের ওষুধের সবচেয়ে বড় ক্ষতি হলো এর প্রতি শারীরিক ও মানসিক আসক্তি। কিছুদিন খাওয়ার পর ওই নির্দিষ্ট ডোজে আর ঘুম আসে না, ডোজ বাড়াতে হয়। এভাবে চলতে থাকলে একসময় ওষুধ ছাড়া ঘুমানোটাই অসম্ভব হয়ে পড়ে।


মস্তিষ্কের ক্ষতি: এই ওষুধগুলো সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অবশ করে কৃত্রিমভাবে ঘুম পাড়িয়ে দেয়। ফলে প্রাকৃতিক ‘ডিপ স্লিপ’ বা গভীর ঘুমের উপকারিতা থেকে বঞ্চিত হয় শরীর। ফলে পরবর্তী সময়ে তীব্র স্মৃতিভ্রম, মনোযোগের অভাব ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও