কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার ভ্রমণ, সময় কাটছে ঘুরে ঘুরে

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩

কানাডায় ছেলে অনীকের সঙ্গে সময় কাটাচ্ছেন ববিতা। এরই মধ্যে নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পী ও তার পরিবারের সঙ্গেও কয়েকটি দিন কাটানোর সুযোগ হয়েছে তার। শুধু ঘরোয়া আড্ডা নয়, ববিতাকে নিয়ে ৩৬ ঘণ্টার দীর্ঘ সড়কযাত্রায় বেরিয়েছেন বাপ্পী। ১৮ ঘণ্টা গাড়ি চালিয়ে গেছেন, ঘুরেছেন কুইবেক ও গেসপারে, আবার ১৮ ঘণ্টার পথ পাড়ি দিয়ে ফিরেছেন। দীর্ঘ এই যাত্রায় ছিল গল্প, স্মৃতি আর প্রিয় মানুষদের সঙ্গে আনন্দের মুহূর্ত।


দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে ববিতা বলেন, প্রতিবছর কানাডায় আসার আগে বাপ্পী তাকে ফোন করে জানতে চান, কবে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছেলে অনীকের বাসায় কিছুদিন থাকার পর এবার বাপ্পীর বাসায় বেড়াতে গেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও