You have reached your daily news limit

Please log in to continue


ইরানের ৫ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে আক্রমণ তেহরানের

তেহরান গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে দুইবার হামলা করার জবাবে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড–সেন্টকম।

তারা বলেছে, ওমান উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চারটি তেলবাহী জাহাজে এবং ইরানের উপসাগরীয় উপকূলের কাছে প্রধান তেল টার্মিনাল খার্ক দ্বীপের কাছে থাকা আরেকটি জাহাজে হামলা করা হয়েছে।

বিবিসি লিখেছে, এর জবাবে তেহরান জর্ডানে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে জর্ডান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করা হয়েছে।

গত এক সপ্তাহে দুই দেশের পাল্টাপাল্টি হামলা বেড়েছে। ছয় মাসের বেশি সময় আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ উত্তেজনা চলছে।

এদিকে এশিয়ায় দিনের শুরুতে লেনদেনে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলার (৭৩ দশমিক ৩৯ পাউন্ড) হয়েছে। আর যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন