দেশে জ্বর-কাশি ও শ্বাসতন্ত্রের রোগের ১৩% ইনফ্লুয়েঞ্জা

প্রথম আলো প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১

বিশ বছরের পর্যবেক্ষণ বলছে, দেশে ইনফ্লুয়েঞ্জা বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। সাধারণ জ্বর-কাশি ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসা রোগীদের ১৩ শতাংশ ইনফ্লুয়েঞ্জার রোগী। একই পর্যবেক্ষণ বলছে, দেশে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর উপস্থিতি উদ্বেগজনক।


২০০৭ সাল থেকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) দেশে ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে। এই কাজে তাদের সহায়তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। গতকাল মঙ্গলবার আইইডিসিআরের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে দুই প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষকেরা তাঁদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তুলে ধরেন।


অনুষ্ঠানে ওই চার প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেশ কয়েকটি সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের বিশেষ অতিথি ও আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ উদ্যোগে পরিচালিত ইনফ্লুয়েঞ্জা পর্যবেক্ষণ ও নজরদারি ব্যবস্থা বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ বৈশ্বিক রোগ পর্যবেক্ষণ ব্যবস্থাকে সহায়তা করছে। তিনি আরও বলেন, ‘টিকা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের একটি উপায়। কিন্তু ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া—এসব গুরুত্বপূর্ণ। ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও