সুতা আমদানিতে কড়াকড়ি, বন্ড সুবিধা প্রত্যাহার করল এনবিআর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৮
রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধায় সুতা আমদানিতে কড়াকড়ি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন বিধান অনুযায়ী, বন্ড সুবিধার আওতায় ১০ থেকে ৩০ কাউন্ট কটন সুতা আমদানির সুবিধা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট পোশাক কারখানা প্রয়োজনে ব্যাংক গ্যারান্টি সাপেক্ষে এ সুতা আমদানি করতে পারবে।
মঙ্গলবার এ বিষয়ে এনবিআর একটি সাধারণ আদেশ জারি করেছে।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টেক্সটাইল শিল্প মালিকদের সংগঠন-বিটিএমএ। তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৈরি পোশাক রপ্তানিকারক শিল্পের সঙ্গে জড়িতরা।
নতুন আদেশ বলছে, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির পর তা কেবল অবমুক্ত হবে তখন, যখন ওই সুতার মাধ্যমে তৈরি পণ্যের রপ্তানি আয় দেশে আসবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সুতা আমদানি